অন-গ্রিড, অফ-গ্রিড না হাইব্রিড — কোন সোলার সিস্টেম আপনার জন্য?

সোলার সিস্টেম মূলত তিন রকম। কোনটা নেবেন তা নির্ভর করে আপনার এলাকার বিদ্যুৎ আর আপনার লক্ষ্যের উপর।
অন-গ্রিড
ব্যাটারি নেই, সরাসরি গ্রিডের সাথে যুক্ত। দিনের বাড়তি বিদ্যুৎ নেট মিটারিংয়ে গ্রিডে যায়, বিল কমে। খরচ সবচেয়ে কম। তবে লোডশেডিং হলে সিস্টেমও বন্ধ থাকে। কারখানা ও অফিসের জন্য সেরা।
অফ-গ্রিড
গ্রিডের সাথে কোনো সম্পর্ক নেই — প্যানেল, ব্যাটারি আর ইনভার্টারেই সব চলে। যেখানে বিদ্যুৎ লাইন নেই (চর, বাগান, খামার) সেখানে উপযোগী।
হাইব্রিড
দুটোর সুবিধা একসাথে: দিনে সোলারে চলে, বাড়তি থাকলে ব্যাটারি চার্জ হয়, লোডশেডিংয়ে নিজে থেকে ব্যাটারিতে চলে যায়। বাড়ি আর দোকানের জন্য সবচেয়ে জনপ্রিয়।
কোনটা আপনার জন্য ঠিক বুঝতে না পারলে ফ্রি কোটেশন নিন — আমাদের ইঞ্জিনিয়ার আপনার লোড দেখে পরামর্শ দেবেন।